ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক বরিশালে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৬ মাসের শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের ৪৮-৪৭ ভোটে নাকচ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৪,  2:36 PM

news image

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। গত ৭ জানুয়ারির নির্বাচনে আব্দুর রহমান ফরিদপুর-১ আসনে নৌকা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে অন্য মন্ত্রী-এমপিদের মতো আব্দুর রহমানও লাপাত্তা হয়ে যান। এখন পর্যন্ত তিনি কোথায় আছেন জানা যায়নি। আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপসহ নানা অভিযোগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম