ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাবেক বিডিআর সদস্যসহ ২ কারাবন্দির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৫,  7:04 PM

news image

বিডিআর বিদ্রোহ মামলার আসামিসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা হলেন- সাবেক বিডিআর সদস্য সাতক্ষীরার আশাশুনি থানার দরগাইপির গ্রামের বাসিন্দা শেখ জোবায়ের হোসেন (৬৫) ও নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রবের ছেলে সামসুল আলম (৪৪)। কারাসূত্রে জানা যায়, জোবায়ের হোসেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন তিনি। গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, অপরদিকে শামসুল আলমকে অসুস্থতার কারণে ৪ ফেব্রুয়ারি কারাগার থেকে ঢামেকে আনা হয়। ভর্তি করা হয় ২০২ নম্বর ওয়ার্ডে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত মধ্য রাতে মারা যান তিনি। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম দুই কারাবন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম