ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৪,  6:50 PM

news image

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব ও সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর চারটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। স ম জাকারিয়ার মৃত্যুতে ইতোমধ্যে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত, স ম জাকারিয়া ২০০২ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন সচিব ও ২০০৬ সালের ১৬ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম