ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

সাবেক এমপি ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ

#

০৬ নভেম্বর, ২০২৪,  9:10 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মিছিলে ২০০১ সালে গুলির ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৬ নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে ১৩ ফেব্রুয়ারি রাজধানীর চামেলিবাগে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করে চার জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার পর তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।সে সময় বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিলে তৎকালীন সরকার দলীয় আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবালের নির্দেশে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলেই তিন জন বিএনপির কর্মী নিহত হন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাটি ২০১০ সালের ২৬ আগস্ট ঢাকার একটি আদালত বাতিল করে দেন। একইসঙ্গে আসামিদের অব্যাহতিও দেওয়া হয়।বাদীপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রায় ১৫ বছর পর মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য মামলার বাদী হাইকোর্টে রিট করেন। এ রিটের পরিপ্রেক্ষিতে মামলাটি আবার সচল হল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম