ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সাবেকদের পরামর্শ নিতে আজ বৈঠক করবে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৩,  4:19 PM

news image

সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ নিতে আজ বুধবার (৪ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা পর্যায়ের রাজনৈতিক নেতাদের সংযুক্ত করবে সংস্থাটি। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ বিষয়ে এক দিনের একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। কর্মশালাটি আগামী ৪ অক্টোবর বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৫২০) অনুষ্ঠিত হবে। এ কর্মশালাটিতে জুম অ্যাপের মাধ্যমে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সংযুক্ত করা হবে। অনুষ্ঠানটি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রোজেক্টরের মাধ্যমে সম্প্রচার এবং সংশ্লিষ্ট জেলায় বিদ্যমান নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের একজন করে প্রতিনিধির উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত দিয়েছে কমিশন। কর্মশালায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার (ইসি), সাবেক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অংশ নেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম