ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

সাপাহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়ক ও জনপথের রাস্তার উভয় পাশ্বে ড্রেনেজ ব্যবস্থ্যা

#

০৬ অক্টোবর, ২০২২,  3:34 PM

news image

সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার সাপাহার উপজেলায় জনদুর্ভোগ এড়াতে সড়ক ও জনপথের রাস্তার উভয় পাশ্বে ড্রেনেজ ব্যবস্থ্যা করলেন সাপাহার সদর ইউনিয়ন পরিষদ। যার কার্যক্রম চলছে। ড্রেনেজ ব্যবস্থার কাজ সমাপ্ত হলে অনেকটা দুর্যোগ ও ঝুঁকিমুক্ত হবে। উল্লেখ্য যে, বেহাল দশায় দীর্ঘ দিন ধরে সাপাহার প্রবেশের গোডাউনপাড়া হতে সাপাহার ফিলিংস্টেশন পর্যন্ত রাস্তাটি অকেজো হয়ে থাকলে রাস্তার দুই ধারে অনুমান প্রায় ৬ শ’ মিটার ড্রেন সাপাহার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল ইসলাম সমস্যার সমাধানের লক্ষ্যে ড্রেনেস ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন জানান, কয়েক মাস পূর্বে ওই রাস্তাটি সড়ক ও জনপথ থেকে রিপিয়ারিং করা হয়,

কিন্তু রাস্তার উভয় পাশ্বে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার দু’ধারে গড়ে ওঠা বসত বাড়ি দোকান পাট, ক্লিনিকের ও বিভিন্ন বাসার সেফটি টেংকের পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পুনরায় রাস্তাটি পূর্বের অবস্থায় ফিরে গেছে। সম্প্রতি রাস্তার বেহাল অবস্থা আমি ও উপজেলা চেয়ারম্যান সহ দেখেছি। বিষয়টি জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় আলোচনা করে সড়ক ও জনপদ বিভাগের নিকট হতে জানা যায় নজিপুর হতে সাপাহার সরকারি হাসপাতাল পার হয়ে ড্রেনেজ ব্যবস্থার বরাদ্দ রয়েছে তবে কাজ হতে একটু সময় লাগবে তাই আপাতত সমস্যা সমাধানের লক্ষ্যে উপজেলা সমন্বয় সভায় সিদ্ধান্ত মোতাবেক সদর ইউনিয়ন পরিষদ কে দায়িত্ব দেওয়া হয়। তিনি আরো জানান জনস্বার্থে অতি শীঘ্রই ওই এলাকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে, যাতে করে কেউ সেফটি ট্যাংকির পানি রাস্তার উপরে দিতে না পারে এবং এই আদেশ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম