ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

সাপাহারে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩ টি করে শিশুতোষ বই প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২২,  11:07 PM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ বই বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৯৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা আন্দোনল, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩ টি করে শিশুতোষ বই প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এর আগে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার রোস্তম আলী ও সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন জানান, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ টি করে শিশু শিক্ষার্থীদের পড়ার উপযোগী বই দেওয়া হচ্ছে। যাতে প্রাথমিকের ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা ছোট থেকেই ভাষা আন্দোনল, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়ে তুলতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম