ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি

সাপাহারে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২২,  3:06 PM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার জন কৃষকদের মধ্যে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিওপি সার বিতরণের মধ্যদিয়ে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মসূর, মূগ, খেসারী, সূর্যমুখী, পিয়াজ ও চিনা বাদাম ফসল উৎপাদনের জন্য ৫০৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রাণি সম্পদ অফিসার ডা. গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, সহকারী উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ সকল ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান টকি জানান, আগামী ১০ দিনের মধ্যে উপজেলার আরও ২০৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে দেওয়া হবে প্রণোদনা। যার মধ্যে থাকবে গম বীজ ১৪০০শ জন, ভুট্টা ২০০ জন, সূর্যমুখী ৫০ জন, মসূর ১০০ জন, খেসারী ২২০ জন, চিনা বাদাম ৩০ জন, মুখ ৩০ জন, পিয়াজ বীজ ৩০ জন। এবং ওই সব কৃষকদের মাঝে প্রয়োজন অনুযায়ী এমওপি ও ডিওপি সার বিতরণ সম্পূন্ন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম