ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সানিয়া যেভাবে জানলেন শোয়েবের পরকীয়ার কথা

#

স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৪,  5:32 PM

news image

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সম্প্রতি নিজেই তৃতীয় বিয়ের খবর দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। গত শুক্রবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নববধূর ছবি প্রকাশ করেন শোয়েব। জানা গেছে, বিবাহিত জীবনে একাধিকবার পরকীয়ায় লিপ্ত হয়েছেন শোয়েব। সম্প্রতি সানিয়ার ননদের ভাষ্য, বছরখানেক ধরেই পরকীয়ায় জড়িয়ে পড়েন শোয়েব। যে করণে এতো বছরের সম্পর্ক ভেঙে গেছে। শোয়েবের বোনের ভাষ্যমতে, শোয়েবের বিবাহ-বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া। শোয়েবকে বারবার বুঝিয়েছেন তিনি। কিন্তু এতে কোনো লাভ হয়নি। একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি সানিয়া। যে কারণে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত।

এদিকে এক সাক্ষাৎকারে শোয়েব নিজেই জানিয়ে ছিলেন, সারাবিশ্বে প্রায় ৫০০ নারীকে ভালোবাসেন তিনি। সানার সঙ্গে শোয়েবের টেলিভিশনের এক রিয়্যালিটি শোয়ের সেটে দেখা হয়। অন্যদিকে পাকিস্তানি এক সাংবাদিক দাবি, রিয়্যালিটি শোয়ের সেটে একে অপরকে দেখার পরই তারা প্রেমে পড়ে যান। সানার সঙ্গে শোয়েবের যখন দেখা হয়, তখন বিবাহিত অভিনেত্রী। শোয়েবের সঙ্গে দেখা হওয়ার কয়দিন আগেই উমের জেসওয়ালের সঙ্গে সানার বিয়ে হয়। সানা-উমেরের তিন বছরের বিবাহিত জীবন। শোয়েব-সানিয়ার বিচ্ছেদের পর সানাও স্বামীর সঙ্গে সম্পর্কে ইতি টানেন। এর তিন মাস পর শোয়েবকে বিয়ে করেন তিনি। জানা গেছে, সানার সঙ্গে বিয়েতে শোয়েব পরিবারের কাউকে পাশে পাননি। উল্টো শোয়েবকেই দায়ী করেছেন তার বোনেরা। এই বিয়েতে পরিবারের কারো মত ছিল না। এর আগে, আয়েশা সিদ্দিকি নামে এক ভারতীয়কে বিয়ে করেছিলেন তিনি। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি। ২০১৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্রসন্তান। বছরখানেক ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম