ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

সানজানার ‘আত্মহত্যার’: বাবার বিরুদ্ধে মায়ের আত্মহত্যা প্ররোচনা মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  10:31 AM

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মুসাদ্দিকার মৃত্যুর ঘটনায় তার মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বাবা শাহীন আলমের বিরুদ্ধে মামলা করেছেন। সানজানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে শনিবার লাফিয়ে পড়েন সানজানা। তাকে আহত অবস্থায় নিয়ে যাওয়া উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, ঘটনার দিন সকালেই তার বাবা শাহীন তাদের হাজি ক্যাম্পের ফ্ল্যাটে ঢুকে মাসহ সানজানাকে মারধর করেছিলেন।

এরপর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যান সানজানার মা। এদিকে সানজানাকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে শাহীন আলমকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। তাদের দাবি সানজানা আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ডের শিকার। অন্যদিকে সানজানার মরদেহের ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট চিকিৎসক কথা বলতে রাজি হননি। তবে পুলিশের দাবি এটি আত্মহত্যা। প্রসঙ্গত, একটি চিরকুট লিখে ‘আত্মহত্যা’ করেন সানজানা। সেখানে তিনি লিখেন, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায় কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’ এ ঘটনার পর থেকে সানজানার বাবা শাহীন ইসলাম পলাতক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম