ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

সাধারণ 'কবর' নিয়ে যে নির্দেশ দিল ডিএনসিসি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  4:41 PM

news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে ছয়টি কবরস্থানের সাধারণ কবরে গ্রিল-বাঁশের বেড়া ও খুঁটি না বসাতে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আঞ্চলিক কার্যালয়ের সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা এবং কবরস্থানগুলো মোহরারদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। কবরস্থান ছয়টি হলো- উত্তরা ৪ নম্বর সেক্টরের কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থান, উত্তরা ১৪ নম্বর সেক্টরের কবরস্থান, বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসানের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, কবরস্থানগুলোর সাধারণ দাফনকৃত কবরের ওপরে গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি না দেয়ার নির্দেশ আগে দেয়া হলেও সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ কবরে এসব দেয়া হয়েছে। বেড়া দেয়া হলে কবরস্থানে ঝোপঝাড়, আগাছার সৃষ্টি হয়। ফলে সৌন্দর্যহানি ঘটে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যাঘাত ঘটে। তা ছাড়া, দীর্ঘ সময় ধরে বেড়া থাকার কারণেই ঝোপ-জঙ্গল তৈরি হয় এবং সাপ-শিয়ালের বাসা তৈরির শঙ্কা থাকে। এ অবস্থায় ডিএনসিসির আওতাধীন কবরস্থানগুলোতে সংরক্ষিত নয় এমন কবরে নির্মিত গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি দ্রুততম সময়ে অপসারণের জন্য বলা হয়েছে। সেই সঙ্গে এগুলো অপসারণের পর লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ছাড়া নির্দেশনার পর কোনো কবরে নতুন করে গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি দেয়া হলে কবরস্থানের সিনিয়র মোহরার বা মোহরাররা দায়ী থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম