ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসছে ভারত

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৫,  9:30 PM

news image

ভারতের সঙ্গে ঘরের মাঠে সাদা বলের দুটি সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সূচিতে থাকছে তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। আগামী ১৩ আগস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ভারতীয় দল। যেখানে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। তিন দিন পর অর্থাৎ ২০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের পরের ওয়ানডে। আর ২৩ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে। এদিকে ২৬ আগস্ট চট্টগ্রামেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি গড়াবে।

১ সেপ্টেম্বর ভারত দল বাংলাদেশ ছাড়বে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম