ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাশেম গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৪,  9:11 PM

news image

বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনার মামলায় নিজাম উদ্দিন বিশ্ব মারকায (সাদপন্থী) শীর্ষ নেতা জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত জিয়া বিন কাশেম টঙ্গী পশ্চিম থানায় জোবায়েরপন্থীদের দায়ের করা হত্যা মামলার ৬ নং আসামি বলে জানা গেছে। আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন ডাবলমুরিল থানা পুলিশ জিয়া বিন কাশেমকে গ্রেপ্তারের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম (জোবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তবে, এ প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, জিয়া বিন কাশেমকে এখনো টঙ্গী পশ্চিম থানার কাছে হস্তান্তর করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম