ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ

সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  11:31 AM

news image

আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাখাওয়াত হোসেন বলেন, আমি ভিডিওতে দেখলাম যারা এ ধরনের রাইফেল ব্যবহার করেছেন তারা তরুণ। আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি, আগামী সোমবারের মধ্যে এসব রাইফেল ফেরত দিন। এরপর আমরা হান্টিং শুরু করবো। এই অস্ত্র নিষিদ্ধ। এটা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারে। এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১১ আগস্ট) রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানায়। ডিএমপি জানায়, কারও নিকট লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র অথবা গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম