ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সাতসকালে গাজীপুরে মার্কেটে অগ্নিকাণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  10:58 AM

news image

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন একটি বাজারে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে অনেক দোকান ও দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম