ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সাতসকালে খুলনা বিএল কলেজ গেটে গুলি, যুবক আহত

#

০৭ অক্টোবর, ২০২৬,  11:13 AM

news image

খুলনার দৌলতপুরে সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল ইসলাম (২২) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।


গুরুতর আহত মহিদুলকে সকাল পৌনে ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চৌগাছা এলাকার শওকত খাঁর ছেলে। বর্তমানে খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় থাকেন এবং একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান মহিদুল। কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন যুবক তাঁকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মহিদুলের পেটে গুরুতর জখম হয়।


পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিটি তাঁর শরীর ভেদ করে বেরিয়ে গেছে। তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর।


মহিদুলের ভাই শহিদুল বলেন, ‘আমার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।’


দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার কারণ ও হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে এ মুহূর্তে ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম