ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
যে কারণে ছুটির দিনও আজ ব্যাংক খোলা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২ যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার ক্যারিবিয়ান সাগরে নৌকায় হামলা মার্কিন বাহিনীর, নিহত ৩ আগের নিয়মে চলছে না বিশ্ব: জার্মান চ্যান্সেলর মার্জ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি আহত ইংলিশ প্রিমিয়ার লিগে ফের ইতিহাস ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের

সাতক্ষীরায় শিশু কন্যাকে জবাই করল মা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২৫,  9:58 PM

news image

সাতক্ষীরার কলারোয়ায় নিজের দেড় বছরের শিশু কন্যাকে বটি দিয়ে জবাই করে হত্যা করেছে গর্ভধারিনী মা। শুক্রবার (২৫ এপ্রিল) আনুমানিক বেলা বারোটার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে এ নৃশংস হত্যাকাÐ ঘটে। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মা তানিয়া ওরফে আসমাকে ঘটনাস্থল থেকে আটক করে। এছাড়া হত্যাকাÐে ব্যবহৃত বটি উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ। সন্তান হত্যাকারী তানিয়া ওরফে আসমা (২৪) কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী। নিহত শিশু খাদিজার চাচা কামরুল ইসলাম জানান, ‘খাদিজার নানি জানালা দিয়ে দেখতে পান তার মেয়ে তানিয়া নিজ ঘরের ভিতরে বটি দিয়ে কিছু কাটছে। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলে বলে শয়তান মারছি। এসময় তিনি কাছে গিয়ে দেখতে পান তার দেড় বছরের শিশু কন্যা খাদিজার গলার চারপাশে বটি দিয়ে এলোপাথাড়িভাবে কাটছে’। এলাকাবাসী জানান, ‘তানিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার স্বামী তৌহিদুলও মানসিক ভারসাম্যহীন। এই দম্পতির দুই সন্তানের মধ্যে খাদিজা ছোট। বড় ছেলে তানভীরের বয়স আড়াই বছর’। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করি। শিশুটির মরদেহ ময়নাতদন্তের  জন্য মর্গে প্রেরণ করা হয়েছে’। তিনি আরো জানান, ‘সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শাহিনুর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কলারোয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম