ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  5:55 PM

news image

সাতক্ষীরার শ্যামনগরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রহিমা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৪ জুন) সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জ শেখ বাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি মুন্সিগঞ্জ পূর্ব ধানখালী গ্রামে আব্দুল করিম গাজীর স্ত্রী। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, সকালে রাস্তার পাশ দিয়ে হেটে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় পিছন থেকে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ওই নারী। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রিতা রানী পাল তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, গত পাঁচবছর আগে রহিমার ছেলেও ওই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম