ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৬

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২২,  4:51 PM

news image

সাতক্ষীরার তালা-পাইকগাছা সড়কের শাহপুর বাজার সংলগ্ন এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাত সরকার (৪৫) উপজেলার পাটকেলঘাটা থানার মাহমুদপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি সাহাপুর বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে ঘটনাস্থলে একজন নিহত ও আহত হয়েছেন ৬ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন জানান, আজ শনিবার সকালে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম