ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

সাতক্ষীরায় দুই সন্তান হাত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টাসহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু

#

২৯ জানুয়ারি, ২০২৫,  10:02 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় মায়ের দেয়া বিষ পান করে দুই শিশুসহ গাছ থেকে পড়ে ও সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। আজ (২৯ জানুয়ারি) বুধবার ভোর বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের হাসান শেখ জানান, তার সাথে স্ত্রীর ঝগড়া বিবাদ চলে আসছিল। বুধবার দুপুরে তিনি বাড়িতে না থাকায় স্ত্রী রত্না খাতুন শিশু সন্তান মাহির (৫) ও আরিয়ান (৯ মাস) কে বিষ পান করিয়ে স্ত্রী রত্না খাতুন (৩০) নিজেও আত্মহত্যার জন্য বিষ পান করে। বিষয়টি জানতে পেরে পাড়া পড়শিরা পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু সন্তানের মৃত্যু হয়। স্ত্রী রত্নার অবস্থা আশঙ্খানজক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) ভর্তি করা হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সাকির হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। এদিকে সাতক্ষীরার কালিগঞ্জে গাছ কাটতে গিয়ে আবু বক্কর মোড়ল ওরফে বুলি (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর মোড়ল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুধনপুর (বর্তমানে শ্রীরামপুর) গ্রামের আব্দুল জব্বার মোড়লের ছেলে।বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে আবু বক্করসহ কয়েকজন শ্রমিক মনোহরপুর গ্রামে রাজমিস্ত্রী জাকির হোসেনের বাড়িতে একটি বড় শিশুফুল গাছ কাটার কাজ করছিলেন। গাছে বসে ডাল কাটা অবস্থায় একটা ডাল এসে আঘাত কললে গাছের উপরই মারা যান আবু বক্কর।

অন্যান্য শ্রমিকরা গাছ থেকে লাশ নামিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে কলারোয়ার তুলশীডাঙ্গা খাদ্যগুদাম মোড়ের সামনে আজ ভোর ৬ টার দিকে দ্রæতগামী মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের উপরে আঘাত করে। এসময় উপজেলা গোপীনাথপুর গ্রামের রেজাউল ইসলামের বড় ছেলে রেজাওয়ান ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এদিকে সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলটার আহসাননগর মোড়ে দ্রæতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম