ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরায় টনসিল অপারেশনের পর কিশোরীর মৃত্যুর অভিযোগ

#

০৬ মে, ২০২৫,  3:41 AM

news image

চিকিৎসায় অবহেলার অভিযোগ

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার ন্যাশনাল হাসপাতালে টনসিল অপারেশনের পর তাসনিম নাহার খুশি (১৫) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। নিহত তাসনিম নাহার খুশি সাতক্ষীরা সদরের ইটাগাছা পূর্বপাড়ার শহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় দারুল উলুম মাদ্রাসার হাফেজা বিভাগের ছাত্রী ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খুশির গলায় টনসিলজনিত সমস্যা থাকায় তাঁকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. মো. জাহিদুল ইসলাম অপারেশন করেন। শনিবার রাত ১০টার দিকে অপারেশন শেষে তাকে বেডে আনা হলে সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। রোগীর মা রিজিয়া খাতুন জানান, “আমি বারবার নার্স ও ডাক্তারকে ডাকলেও তারা সময়মতো কোনো ব্যবস্থা নেননি। তাদের অবহেলাতেই আমার মেয়ে মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “রোগীর স্বজনরা মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে থানায় নিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে কথা বলতে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের পরিচালক হাফিজুর রহমানের কাছে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম