ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাতক্ষীরায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুন, ২০২২,  5:37 PM

news image

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত ৯টার দিকে বিনেরপোতা বিসিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বজলুর রহমান সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকার মৃত শাহ আব্দুল কাদেরের ছেলে এবং আব্দুস সালাম পলাশপোল এবিখান পেট্রল পাম্প এলাকার মৃত মঈন ড্রাইভারের ছেলে। দুর্ঘটনায় আহত হাফিজুর রহমান সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হাফিজুর রহমান নিউমার্কেট এলাকার বুলবুল আহমেদের ছেলে। তারা তিনজনই ব্যবসায়ী ও বন্ধু ছিলেন বলে জানা গেছে। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। বিনেরপোতা এলাকায় এসে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পথে বজলুর রহমান মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীনাবস্থায় মারা যান আব্দুস সালাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম