ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি হামিদ গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০১ আগস্ট, ২০২২,  5:38 PM

news image

সাতক্ষীরায় কালিগঞ্জ উপজেলা থেকে যুদ্ধাপরাধ মামলার পলাতক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল হামিদ (৭৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার পূর্ব নলতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ হালিমুর রহমান বাবু জানান, গোপন সংবাদরে ভিত্তিতে রোববার সন্ধ্যা সাতটার দিকে তার নেতৃত্বে এস আই আজিমুদ্দীনসহ পুলিশ ফোর্স উপজেলার পূর্ব নলতা গ্রামে আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।  গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ উপজেলার পূর্ব নলতা গ্রামের মৃত নছোর উদ্দীনের ছেলে। সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের আইসিটি বিডি কেস নম্বর ০১/২০২২ নং মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এডিশনাল এসপি শাহজাহান কবির জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম