ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সাতকানিয়ায় নির্বাচনে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  12:01 PM

news image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করা হয়। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। খাগরিয়া ইউনিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান,

আজ সোমবার সকালে নৌকার চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলির আওয়াজ পাওয়া যায়। তবে কারা গুলি করেছে তা জানা যায়নি। কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণও হয়। তবে ভোট স্থগিত ঘোষণা করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম