ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

সাড়ে ছয় ঘণ্টা পর সাজেকে যানচলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২২,  10:00 PM

news image

রাঙ্গামাটির সাজেকে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের ঘটনায় যানচলাচল বন্ধ ছিল। সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আকতার। পাহাড় ধসের ঘটনায় রাস্তার দুই পাশে আটকা পড়ে কয়েক হাজার পর্যটক। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি সরাতে সকাল থেকে সেনাবাহিনী কাজ করে। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণদেব বর্মণ জানান, সকালে পাহাড় ধসের ঘটনা আমরা জানতে পেরেছি। সাজেক এলাকায় প্রায় ছোট বড় মিলে ২০০ গাড়ি রয়েছে; যা ৪ অক্টোবর (মঙ্গলবার) এসেছিল। বুধবার (৫ অক্টোবর) সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল। কিন্তু পাহাড় ধসের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় সবাই আটকে পড়ে। দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হলে গাড়ি ছাড়তে শুরু করে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, সাজেকে পাহাড় ধসের কারণে প্রায় পাঁচ হাজার পর্যটক দুই পাশে আটকে পড়ে। পরে সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সঙ্গে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন কোনো সমস্যা নেই। যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য টানা নয় দিনের ছুটির কারণে সাজেকে বাড়তি পর্যটকের চাপ রয়েছে। বর্তমানে সেখানে দুই হাজার পর্যটক অবস্থান করছেন। আরও তিন হাজার পর্যটক প্রবেশ করছে বলে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম