ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

সাজেকে আগুনে পুড়ল রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতবাড়ি

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২১,  4:50 PM

news image

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে আগুনে পুড়ে গেছে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ এবং একটি বসতবাড়ি। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সূত্রপাত হওয়া এ আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। ইউএনও শরীফুল ইসলাম জানান, রাত সোয়া ৩টার দিকে সাজেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা

এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও। আগুনের ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি। সাজেকের চিলেকোঠা রিসোর্টের স্বত্বাধিকারী নাসিরউদ্দিন পিন্টু বলেন, ‘রাতে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূচনা হয়েছে বলে মনে হচ্ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতা ঠিকমতো না পেলে পুরো সাজেক ভষ্মীভূত হয়ে যেত।’ মাচাং নু রিসোর্টের হপেন ত্রিপুরা বলেন, ‘সম্ভবত রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে, এখনও নিশ্চিত নই আমরা। অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সাজেক।’ পর্যটক ও উদ্যোক্তা জুনায়েদ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, মারুয়ার্টি রেস্টুরেন্ট এবং অবকাশ, ইমানুয়েল ও ইকো নামের তিনটি রিসোর্ট পুড়ে গেছে। পার্শ্ববর্তী একটি বসতঘরও ভষ্মীভূত হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী সাজেক উপত্যকা সাম্প্রতিক সময়ে দেশের পার্বত্য অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও এর যোগাযোগ মূলত আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্য দিয়েই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম