ঢাকা ২০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী দূর্গাপূজা উপলক্ষে হিন্দু মা-বোনদের শাড়ি ও পূজা মন্ডপ গুলোতে নগদ অর্থ প্রদান করেন এমপি মোশাররফ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার জন্য যুদ্ধে নেমে প্রাণ দিলেন বাংলাদেশি তরুণ ক্যানসার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুললেন ইশরাক দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক

সাজানো নির্বাচনে আর যাবো না: তৈমূর

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  9:57 PM

news image

সাজানো নির্বাচনে আর যাবো না বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। তিনি বলেন, তৃণমূল বিএনপি রাজনীতি করবে। ব্যারিস্টার নাজমুল হুদা তত্ত্বাবধায়ক সরকারের কথা তুলে ধরেছিলেন। আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। আমরা সাজানো নির্বাচনে আর যাবো না। আমাদের সকল প্রার্থীরা ঢাকা আসবেন। তাদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিপোর্ট দেব। তিনি বলেন, নির্বাচন হয়েছে সরকার বনাম সরকার। দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে। তৈমূর আলম বলেন, আমাদের জন্য দেশে সুষ্ঠু রাজনীতি সম্ভব না। আগামী প্রজন্মও পারবে না। তৃতীয় প্রজন্ম হয়তো পারবে। সরকার ভাবে ক্ষমতা ছাড়লে আমাকে জেলে যেতে হবে। সেকারণেই ওরা নির্বাচন কুক্ষিগত করে। নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। প্রশাসনও সরকারের আজ্ঞাবহ। সিইসির সচিবের বক্তব্য শুনেছেন, তিনি বলেছেন ডিসিদের কাছে মেসেজ চলে গেছে। সে অনুযায়ী রেসাল্ট হবে। তৈমূর আলম আরও বলেন, আমরা সবসময় রাজপথে ছিলাম। বাকি জীবনও আমাকে রাজপথেই থাকতে হবে। যখন চোখের সামনে দেখলাম এই ব্যারিস্টার সুমনও বলেছেন সরকার বনাম সরকার নির্বাচন। এটা তাদের মুখেরই কথা। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ছিলেন তৈমূর আলম খন্দকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম