ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ নকল পণ্যে খোয়া যাচ্ছে তিন হাজার কোটি টাকার রাজস্ব এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ড নিয়ে কাজ করবে মন্ত্রণালয়: নাহিদ ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৪,  12:04 PM

news image

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ বিষয় নিয়ে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান এই উপদেষ্টা। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম