ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সাগর থেকে অবাধে চিংড়ি রেণু আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  11:48 AM

news image

সোনাদিয়া দ্বীপসহ কক্সবাজারের উপকূলীয় এলাকায় নেট জাল দিয়ে সাগর থেকে অবাধে চিংড়ি মাছের রেণু পোনা আহরণ করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। সামুদ্রিক সম্পদ রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা বলেছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারসহ সাতক্ষীরা, খুলনা উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে চিংড়ি মাছ। রেণু পোনার চাহিদাও অনেক। চাহিদা পূরণে কক্সবাজার ও সাতক্ষীরা অঞ্চলে রয়েছে শতাধিক হ্যাচারি। তারপরেও সোনাদিয়া দ্বীপসহ কক্সবাজারের উপকূলীয় এলাকায় সাগরে নেট জাল বসিয়ে আহরণ করা হচ্ছে রেণু পোনা। এতে হুমকিতে পড়ছে জলজ উদ্ভিদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য। কক্সবাজারের ৫৭টি হ্যাচারিতে চিংড়ি পোনা উৎপাদন হলেও নানাভাবে সোনাদিয়া দ্বীপসহ উপকূলীয় এলাকায় পোনা আহরণ অব্যাহত রয়েছে। পর্যটক ও স্থানীয়রা জলজ প্রাণী ও জীববৈচিত্র রক্ষায় এসব পোনা আহরণ বন্ধের দাবি জানিয়েছেন। তারা বলছেন চিংড়ি মাছের রেণু পোনা ধরতে নেট জালের ব্যবহার সমুদ্রের অন্য অনেক প্রাণী ধ্বংস করছে এবং তাদের বংশ বিস্তার বাধাগ্রস্ত করছে। তাই প্রথমেই নেট জালের ব্যবহার বন্ধ করা উচিত। এ বিষয়ে জানতে চাইলে উপকূলীয় এলাকার সামুদ্রিক সম্পদ রক্ষায় কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম