ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউনূস সরকারের রেখে যাওয়া 'অবসাদ' ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে বেশি সক্রিয় হাম উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছুঁইছুঁই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে গেলেন প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২২,  10:14 AM

news image

শনিবার (২৩ জুলাই) মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারের দেয়া টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা। তাই রাত থেকেই সাগরে ছুটবে জেলেরা। ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। তাই জেলে পাড়াগুলোতে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে। ৬৫ দিন পর সাগরে যেতে কেউ ওঠাচ্ছেন জাল, কেউ ট্রলারে বরফ তুলছেন। আবার কেউ ট্রলার মেরামতের কাজ সেরে নিচ্ছেন। জেলেরা বলছেন, বেকার সময় ঋণগ্রস্ত হয়েছেন বহু জেলে। খাদ্য সহায়তা হিসেবে চাল পেলেও, তা দিয়ে সংসার চলে না। সাগরে ইলিশ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন জেলেরা। এদিকে, ইলিশ মৌসুমে সমুদ্রের জলদস্যুতা প্রতিরোধে আইন শৃঙ্খলাবাহিনীর বাড়তি নজরদারি প্রয়োজন বলে জানান মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। অবিলম্বে র‍্যাবের ঘাঁটি স্থাপনের দাবি তার। এর আগে, মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করাসহ জীববৈচিত্র্য রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম