ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সাগরে লঘুচাপটি পরিণত হতে পারে নিম্নচাপে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৫,  4:19 PM

news image

উত্তর-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বুধবার (২৩ জুলাই) বিডব্লিউওটি এ তথ্য নিশ্চিত করে। বিডব্লিউওটি জানায়, উত্তর-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সেখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারছে না। অর্থাৎ, মেঘগুলো লঘুচাপের আশেপাশে জমা হচ্ছে। ফলে বর্তমানে মেঘের পরিমাণ অনেক কম এবং তীব্র রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ রাতে দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিডব্লিউওটি আরও জানায়, লঘুচাপটি আগামী দুই-তিন দিনের মধ্যে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে রূপ নিতে পারে। লঘুচাপের উত্তর দিকের অক্ষরেখা এবং দক্ষিণ চীন সাগর থেকে আসা একটি পালসের সম্মিলিত প্রভাবে আজ রাতেই দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম