ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

সাকিব-লিটনের আইপিএল খেলা নিয়ে যা বললেন কলকাতা কোচ

#

স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ, ২০২৩,  4:35 PM

news image

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সাকিব আল হাসান ও লিটন দাস, দুই বাংলাদেশি ক্রিকেটারের এবার খেলার কথা আইপিএলের একই দলে। নিলাম থেকে তাদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে তারা আইপিএলে কবে যোগ দেবেন, এই নিশ্চয়তা অবশ্য মেলেনি এখনও। ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ শেষ হওয়ার আগে সাকিবদের অনাপত্তিপত্র না দেওয়ার ভাবনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাদের ছাড়াই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা। পহেলা এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির কোচ চন্দ্রকান্ত পন্ডিত। সাকিব ও লিটনকে নিয়েও নিজেদের ভাবনার কথা জানিয়েছেন কলকাতা কোচ। তার আশা, বাংলাদেশের দুই ক্রিকেটার যোগ দেবেন দ্রুতই। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ওরা (সাকিব, লিটন) এখানে নেই তবে তাড়াতাড়ি চলে আসবে আশা করি। এছাড়া ওরা হয়তো শারীরিকভাবে এখানে নেই, তবে মানসিকভাবে দলের সঙ্গেই আছে। গত এক মাস ধরেই ওদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। এ সময় সাকিব-লিটনদের খেলার ভেতরে থাকার কথা উল্লেখ করে কলকাতা কোচ আরও বলেন, ‘এমন না যে ওরা ক্রিকেট খেলছে না, ওখানেও তো ক্রিকেটই খেলছে। ফলে এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। তবে অবশ্যই আমরা ওদের জন্য অপেক্ষা করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম