ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সাকিব-তামিম দ্বন্দ্ব, বিসিবিতে মাশরাফি

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  9:22 PM

news image

বিশ্বকাপ দল ঘোষণার আগেরদিন (সোমবার) থেকেই নানা নাটকে মুখর বাংলাদেশ ক্রিকেট। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ইস্যুতে উত্তাল ক্রিকেট পাড়া। এমন অবস্থায় আজ (মঙ্গলবার) কিছু সময় পরই বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে। ঠিক তার আগে বিসিবিতে দেখা গেল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেছেন মাশরাফি। এরপর মিনিট ত্রিশেক পরেই বিসিবিতে আসেন সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে সাকিব তামিম ইস্যুতেই মাশরাফি বিসিবিতে হাজির। বিসিবি ভবনে মাশরাফি প্রবেশ করার পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে। জানা গেছে, কিছুক্ষণ পর মাশরাফির সঙ্গে বৈঠক করবেন পাপন এবং ইস্যুটা চলমান সাকিব-তামিম দ্বন্দ্ব। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর চোটের অস্বস্তির কথা জানিয়েছিলেন তামিম। যার কারণে শেষ ম্যাচে বিসিবি তাকে বিশ্রামে দেয়। তবে বিপত্তি বেধেছে তামিমের ব্যতিক্রমী চাওয়ায়। বিশ্বকাপের গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টি খেলতে চান দেশসেরা এই ওপেনার। বিসিবি বস পাপনকে এই কথা জানাতেই ‍বিষয়টি নিয়ে আপত্তি তোলেন সাকিব। তামিমের চাওয়া মানা হলে বিশ্বসেরা অলরাউন্ডার অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম