ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

সাকিব-তামিমের দ্বন্দ্ব ইস্যুতে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন হাথুরুসিংহে

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  8:27 PM

news image

ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটে সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে চলছে আলোচনা। এবার পাপন-তামিমের পর এই ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে এই ইস্যুতে কথা বলেছেন হাথুরুসিংহে। ড্রেসিংরুমের আবহের বিষয়ে তিনি জানান, 'প্রথমত আমি দায়িত্ব নিয়ে মাত্র ৭ দিন হয়েছে এখানে। আমার মতে, আপনি যখন জাতীয় দলের হয়ে খেলবেন, আপনি আপনার দায়িত্বকে বেশি গুরত্ব দিবেন। আপনার সবার সাথে বন্ধুত্ব থাকতে হবে, তা জরুরী নয়। আর যতক্ষন না পর্যন্ত তাদের এমন সম্পর্ক দলের ভেতর কোনো নেতিবাচক প্রভাব ফেলছে, আমার কোনো সমস্যা নেই।’এই ইস্যু নিয়ে আরও প্রশ্ন করা হলে একপর্যায়ে ক্ষেপে গিয়ে হাথুরুসিংহে বলেন, ‘সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আর এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলার সঠিক সময় নয়। কাল থেকে আমাদের সিরিজ শুরু সবার সেদিকে বেশি ফোকাস থাকা দরকার।’ এর আগে গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবিপ্রধান বলেন, 'আজ থেকে তিন বছর আগেও ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। শেষ তিন বছর ধরে আমি দলের সঙ্গে সেভাবে সম্পক্ত নই। তাই সাকিব-তামিমের ব্যপারে কথাগুলো বাইরে থেকে শোনা  আমি সাকিব-তামিম ইস্যুতে যা বলেছি, এগুলো বাইরে থেকে শোনা। সবচেয়ে বেশি মিডিয়া থেকে শোনা, মিডিয়ার মানুষরা আমায় বলে।’ আগামীকাল বুধবার (১ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এর আগে আজ শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দু’দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম