ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাকিবের হারানো সিংহাসন থেকে এক ধাপ দূরে মিরাজ

#

ক্রীড়া প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৪,  7:21 PM

news image

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার কীর্তি রয়েছে কেবল সাকিব আল হাসানের। এক সঙ্গে ক্রিকেটের তিন সংস্করণেই নম্বর ওয়ান অলরাউন্ডারের সিংহাসন দখল করে রেখেছিলেন এই টাইগার ক্রিকেটার। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের পথে মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের তালিকায় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের অবস্থান এখন দুই নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স দিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছেন মিরাজ। বুধবার (১১ ডিসেম্বর) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে। মিরাজের বর্তমান রেটিং পয়েন্ট ২৮৪। শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা (৪১৫)। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এদিকে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের সতীর্থ জো রুটকে (৮৯৭) সিংহাসনচ্যুত করে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (৮৯৮)। দুজনের মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্ট। এছাড়া অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ছয় ধাপ এগিয়ে পাঁচে ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা তিন ধাপ এগিয়ে সাতে উঠেছেন। টেস্টে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে চোখে পড়ার মত উন্নতি হয়েছে জাকের আলীর। কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন তিনি। তাই ২১ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জাকের। অন্যদিকে টেস্টে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। আর বাংলাদেশের বোলারদের মধ্যে এগিয়েছেন তাইজুল ইসলাম আর তাসকিন আহমেদ। তিন ধাপ এগিয়ে তাইজুল ২১ নম্বরে আর তাসকিন ৪৯ নম্বরে। হাসান মাহমুদ সাত ধাপ এগিয়ে উঠেছেন ৫১ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম