ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সাকিবের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদের অধিনায়ক ঠিক করবে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩,  4:36 PM

news image

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনে কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটেই জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে আছে কিউইদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়। এমন পারফরম্যান্সের পরও কি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে শান্তকে? এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন সাকিবই তিন ফরম্যাটের অধিনায়ক। তবে এখন তার গলায় কিছুটা ভিন্ন সুর। সাকিবের পরিকল্পনার কথা জেনে তারপর দীর্ঘ মেয়াদের অধিনায়ক ঠিক করবে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘দেখুন, সাকিব চালিয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা। অধিনায়ক হিসেবে সাকিবকে আমাদের দায়িত্ব দেওয়া ছিল। যেহেতু সাকিব ইনজুরিতে, (নিউজিল্যান্ডে) যেতে পারেনি। সে নিজেও বলেছে। হয়ত নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল, প্রথম দিকে ওয়ানডে খেলে হয়ত চলে আসতো। কিন্তু সেটা পারেনি ইনজুরির কারণে। তার মানে সে যদি থাকতো অধিনায়কত্ব করতো। যেহেতু ইনজুরির কারণে সে যেতে পারেনি তাই শান্ত অধিনায়কত্ব করছে।’ শান্তকে আমরা আগামী সিরিজ পর্যন্ত দিয়েছি। এখন সাকিব অধিনায়কত্ব করবে কি করবে না বা শান্তকে আমরা দেবো কি না এই সিদ্ধান্তগুলো আসবে ক্রিকেট বোর্ড থেকে। সাকিব অধিনায়কত্ব করে যাচ্ছিল বলে বলেছি সাকিব এখনও আমাদের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা কোনো সমস্যা না। অবশ্যই, তার সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব, সাকিবের পরিকল্পনা জানবো। সেটা জানার পরই বুঝতে পারবো আগামীতে কে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম