ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সাকিবের বিজয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৪,  5:00 PM

news image

জাতীয় থেকে আন্তর্জাতিক সবখানেই খ্যাতি রয়েছে সাকিব আল হাসানের। দীর্ঘসময় ধরে ক্রিকেট খেলার প্রতিনিধিত্ব করছেন তিনি। এবার নিজ এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে নিজেকে উপস্থাপন করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসান। নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩টি ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট। রাজনীতিতে অভিষেক হওয়া সাকিবের বিজয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী উম্মে শিশির আল হাসান। সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটা নতুন শুরুর জন্য তো মাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না। তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলেকে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।’ ক্রিকেট মাঠে সাকিবকে সবসময়ই অনুপ্রেরণা জুগিয়েছেন শিশির। ক্যারিয়ারের নানা উত্থান-পতনে স্বামীর পাশে থেকেছেন তিনি। রাজনীতির মাঠে সাকিবের সাফল্যেও একই ভূমিকা পালন করলেন শিশির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম