ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৪ রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর স্মার্ট কার্ডধারী কৃষকরা ঋণে অগ্রাধিকার পাবেন দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি ছয় অতিরিক্ত সচিবসহ ৮ কর্মকর্তাকে বদলি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির কর্মীদের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতুড়ি দিয়ে দরজা ভেঙে সোহেলের ঘরে প্রবেশ করি: রামিসার বাবা

সাকিবের পর লিজেন্ড লিগে দল পেলেন তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৫,  2:33 PM

news image

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে লিজেন্ড নাইন্টি লিগ। যেখানে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হতে হয়েছেন জাতীয় দল থেকে সদ্য অবসর নেওয়া তামিম ইকবাল। এই ওপেনারকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। সোমবার (২০ জানুয়ারি) লিজেন্ড নাইন্টির ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও এই তথ্য নিশ্চিত করেছেন তামিম নিজেই। তিনি বলেন, আমি রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে। জাতীয় দলের পাট পাকাপাকিভাবে চুকেছে তামিম ইকবালের। ফেসবুক পোস্টের মাধ্যমে মাঠের বাইরে থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটার। তবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ নেই। জাতীয় দল ছেড়ে এবার সাবেক ক্রিকেটারদের লিজেন্ডস লিগে খেলবেন তামিম। লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকা। এদিকে টুর্নামেন্টে আগেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব এই টুর্নামেন্ট খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। সাকিব সম্প্রতি টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ওয়ানডে খেলার কথা ছিল। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছেন না। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং। তাই খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম