ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৪,  5:03 PM

news image

সাকিব আল হাসানের দেশে আসার খবরে গত কয়েকদিন ধরে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে আন্দোলন করছেন ছাত্র-জনতা। সাকিবের বিরোধীতা করে নানা স্লােগান দিয়েছেন তারা। তাকে যেন দেশে আসতে না দেওয়া হয়, সে দাবিও জানিয়েছেন তারা। সাকিবকে স্বৈরাচারের দোসর উল্লেখ করে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাকিবের কুশপুত্তলিকা দাহ করেন। রাজু ভাস্কর্যে ‘ক্রিকেটপ্রেমী জনতা’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আজ বিসিবিকে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অংশের। এমন পরিস্থিতিতে সাকিবকে আপাতত দেশে আসতে নিষেধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হয়েছে, আপাতত দুবাইতেই অবস্থান করতে। ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থা থেকে সবুজ সংকেত পেলেই কেবল দেশে ফিরবেন সাকিব। এর আগে সরকারের সবুজ সংকেত পেয়ে আজ বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে আরব আমিরাতে এসেছিলেন তিনি। কিন্তু সেখান থেকে আর দেশের বিমানে উঠেননি সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম