ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাকিবের তীব্র সমালোচনা করলেন শেবাগ

#

স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  8:53 PM

news image

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠে এবং মাঠের বাইরের নানা মন্তব্যে সরগরম থাকে ক্রিকেট পাড়া। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার নিজের মতামত প্রকাশ করেছেন। শোয়েবের মতো নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগও। শেবাগ তার মন্তব্যে সাকিবের তীব্র সমালোচনা করেন। সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে আসিনি, ভারত জিততে এসেছে; এই ম্যাচে তাই তারাই ফেভারিট। তাদের যদি হারাতে পারি, তাহলে বিষয়টা আপসেট হবে। সেটা করতে পারলে বেশ খুশি হবো।’ সাকিবের এমন মন্তব্যকে ‘বোকার মতো কথা’ বলে মনে করেন শেবাগ।  ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভারতের সাবেক এই ওপেনার। শেবাগ বলেন, ‘আমি মনে করি অধিনায়ক সাকিবও ভুল করেছে। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার, তার আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল যেমনটা কোহলি করেছে। ম্যাচের আগে বোকার মতো কথা না বলে তার উচিত ছিল দলকে বিপদমুক্ত করা।’ ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। দলের ওই মুহূর্তে সাকিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে মনে করেন শেবাগ।  তিনি বলেন, ‘অধিনায়কের আরও দায়িত্ব নেয়ার দরকার ছিল। শান্ত এর আগে আউট হলো, একই ওভারে সাকিবও আউট হলো। তারা অতি দ্রুতই তিনটি উইকেট হারিয়ে ফেলে। টি-টোয়েন্টিতে অনেক সময় ১০ বলে ২০ রানের পার্টনারশীপও ভূমিকা রাখতে পারে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম