ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

সাকিবের আউট নিয়ে যা বললেন গিলক্রিস্ট

#

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০২২,  5:28 PM

news image

পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ে আর নেদারল্যান্ড বাদে বাকি তিন ম্যাচেই হেরেছে টিম টাইগার্স। অর্জনের পাল্লায় শযোগ হতে পারতো আরো অনেক কিছুই। তবে নিজেদের পারফরম্যান্স দিয়ে সেই অর্জন বয়ে আনতে পারেনি সাকিব আল হাসানের দল। এদিকে নিজেদের হারজিত ছাপিয়েও এবারের আসরে বাংলাদেশের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো আম্পায়ার। আগের, ম্যাচেই ভারতের বিপক্ষে কথা উঠেছিলো আম্পায়ারিং নিয়ে। এবার পাকিস্তান ম্যাচে সাকিবকে বিতর্কিতভাবে আউট করার সিদ্ধান্ত নিয়েও চলছে তুমুল আলোচনা-সমালোচনা।  সাকিবের ওই এলবিডব্লিউ নিয়ে কথা বলেছেন অজি কিংবপদন্তি অ্যাডাম গিলক্রিস্টও। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভারাভাষ্যকার হিসেবে অ্যাডিলেডে উপস্থিত ছিলেন গিলি। ম্যাচ শেষে গণমাধ্যমের ক্কাছে সাকিবের ওই আউট নিয়ে কথা বলেন সাবেক এই অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান।  সাকিবের ওই আউট নিয়ে সন্দেহ লেগেছে গিলক্রিস্টের কাছেও । তিনি জানান, 'সাকিবের আউটটি নিয়ে সন্দেহ রয়েছে। মনে হচ্ছিল বল ব্যাটে স্পর্শ করেছে। আম্পায়ার বিভিন্নভাবে দেখে সিদ্ধান্ত দিয়েছে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে তাকে হতাশ দেখা গিয়েছে।'বাঙ্গালদেশ দল নিয়েও কথা বলেছেন গিলক্রিস্ট। নিজেদের দিনে বাংলাদেশ যে কাউকে হারাতে পারতে বলেই বিশ্বাস করেন অজি এই কিংবদন্তি। তবে টাইগারদের ধারাবাহিকতার অভাব রয়েছে বলেও জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশ তাদের দিনে বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে। সেই সামর্থ্য তাদের রয়েছে। কিন্তু ধারাবাহিকতারও অভাব রয়েছে দলটির। দুর্ভাগ্যও ছিলো কিছু। বৃষ্টির বাধায় পড়তে হয়েছিল। ভারতের বিপক্ষে বৃষ্টি বাগড়া না বাধালে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। সব মিলিয়ে একেবারে খারাপ করেনি বাংলাদেশ।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম