ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সাকিবদের আর্জেন্টিনার ম্যাচ দেখতে দিতে চান না কোচ ডমিঙ্গো

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  8:23 PM

news image

কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় টুর্নামেন্টের হট ফেভারিট ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। বিশ্বজুড়ে ম্যাচটিকে ঘিরে উত্তেজনার কমতি নেই দুই দলের সমর্থকদের মাঝে। আর্জেন্টিনার লাখ-লাখ সমর্থক রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানও দলটির বড় সমর্থক। মেসি তার প্রিয় ফুটবলার। সাকিবের মতো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করেন।

তবে তাদের জন্য দুঃসংবাদ কোচ রাসেল ডমিঙ্গো সাকিবদের সেমিফাইনালের ম্যাচটি দেখতে দিতে চান না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ডমিঙ্গোকে প্রশ্ন করেন, বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই আর্জেন্টিনার প্রবল সমর্থক। পরের দিন সকাল ৯টায় ভারতের বিপক্ষে প্রথম টেস্টের টস। বাংলাদেশের ক্রিকেটাররা কি করবেন? জবাবে বাংলাদেশ কোচ বলেন, ‘ওদেরকে অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে। খুবই সাধারণ বিষয়। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি। আমার মনে হয় এটা স্টুপিড ব্যাপার! ওরা যদি এটা করে, আমি হতাশই হব, খুবই হতাশ হব। বুধাবার (১৪ ডিসেম্বর) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম