ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সাইবেরিয়ায় স্বর্ণের খনিতে ধস, আটকা পড়েছে ১৩ শ্রমিক

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২৪,  4:28 PM

news image

রাশিয়ার সাইবেরিয়াতে আমুর অঞ্চলের জেইস্ক জেলায় স্বর্ণের খনিতে আটকা পড়েছে অন্তত ১৩ শ্রমিক। মঙ্গলবার ধসের কারণে মাটির ৪১০ ফুট গভীরে আটকা পড়েন তারা। খবর ফক্স নিউজের। রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আটকা পড়া শ্রমিকরা অক্ষত রয়েছেন। তাদেরকে উদ্ধারের প্রস্তুতি চলছে। রাশিয়ার সরকার আটকা পড়া শ্রমিকের সংখ্যা ১৩ বললেও স্থানীয় প্রশাসন বলছে এই সংখ্যা ১৫ হতে পারে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা সংশ্লিষ্ট মন্ত্রণালয় মঙ্গলবার এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করা হয়েছে।  রাশিয়ান মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাইওনিয়ার নামের ওই খনিটি রাশিয়ার বৃহত্তম স্বর্ণের খনিগুলোর একটি। তবে ঠিক কীভাবে খনিটি ধসে পড়লো তা এখনও অস্পষ্ট। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম