ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সাইবার সুরক্ষা আইন নিয়ে যে তথ্য দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৫,  12:40 PM

news image

সাইবার সুরক্ষা আইন নিয়ে নতুন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।  শনিবার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ফয়েজ আহমেদ বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। এই আইনে সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বক্তব্য রাখেন।  তিনি বলেন, গ্রাহক স্বার্থে ইন্টারনেটের দাম আরও কমানো উচিত। সেবাদাতাদের ইন্টারনেটের দাম জনগণের নাগালে নিয়ে আসার আহ্বান জানাই। আসিফ মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হেনস্তা করা হচ্ছে। এসব প্রতিরোধে সরকার কাজ করছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ। বিশ্বজুড়ে উদযাপিত দিবসটির মূল লক্ষ্য হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার, নীতিমালা এবং সার্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম