ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাইকেল-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২২,  5:57 PM

news image

কুষ্টিয়ার কুমারখালীতে বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সাগর হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন খোকসা উপজেলার শ্যামগঞ্জ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। স্থানীয়রা জানান,

রাত সাড়ে ৮টার দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেল খোকসার দিকে যাওয়ার সময় কুমারখালী অভিমুখী তিনটি বাইসাইকেল একসঙ্গে চালিয়ে আসা অবস্থায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাগর মারা যান। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মারাত্মক আহত হন। এ সময় তিনজন বাইসাইকেল আরোহীও আহত হন। পরে মোটরসাইকেলচালকসহ পাঁচজনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক সাগরকে মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী রাসেলের জখম মারাত্মক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাইসাইকেলচালক কুমারখালী বানিয়াকান্দি গ্রামের ইকরাম নামে ব্যক্তিকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অপরজন দুজনের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম