ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সাংবাদিক হায়াত হত্যার প্রধান আসামি ইস্রাফিল গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৫,  10:47 AM

news image

বাগেরহাটের সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল (৫০) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও বৈদ্যর বাজার এলাকা থেকে র‍্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১'র অপস অফিসার গোলাম মোর্শেদ। র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে ইস্রাফিল আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।  এর আগে, গত ৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনা-এর স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২)। হঠাৎ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালেনিয়ে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার দুই দিন পর, নিহত সাংবাদিকের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি ইস্রাফিল পলাতক ছিলেন। বাগেরহাট জেলা পুলিশ ও র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। অবশেষে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এর বৈদ্যর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম