ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সাংবাদিক পেটানো রাকিবকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৩,  5:07 PM

news image

রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে মারধরের ঘটনায় নিউ মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিউ মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল ইসলামকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এর আগে, গত ২০ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকায় সংবাদ সংগ্রহের সময় অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম। পরে রাতেই এ বিষয়ে ধানমন্ডি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম