ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ৯ আসামির রিমান্ড মঞ্জুর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৩,  1:19 PM

news image

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় নয় আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রায় দেন। শনিবার (১৭ জুন) তাদের আদালতে তোলা হলে সেখান থেকে জেলহাজতে পাঠানো হয়। রিমান্ডপ্রাপ্তরা হলেন, মো. তোফাজ্জল (৪০), মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), আইনাল হক (৫৫), মো. মিলন (২৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০), মকবুল (৩৫), মো. ওহিদুজ্জামান (৩০) ও কফিল উদ্দিন (৫৫)। বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী জানান, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষ নয় আসামির প্রত্যেকের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে। পরে এ ঘটনায় দীর্ঘ শুনানি হয়। এ সময় আমরা বলেছি, রাতের আধারে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল ও কে কিভাবে আঘাত করেছে, এই তথ্যগুলো উদঘাটনের জন্য আসামিদের পুলিশি রিমান্ড প্রয়োজন। আমাদের এসব কথা শুনে অবশেষে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। নয় আসামির মধ্যে চারজনকে চার দিন করে ও পাঁচজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ জুন রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরে ময়মনসিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এদিকে এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম