ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে শ্রীপুরে মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৩,  5:18 AM

news image

আরিফ প্রধান : গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রীপুরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। ১৮ জুন রবিবার সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা চত্বরের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক আবদুল লতিফ এর সভাপতিত্বে ও সাংবাদিক রাতুল মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আঃ মতিন, মাহফুল হাসান হান্নান,সাংবাদিক বশির আহমেদ কাজল, সাংবাদিক মাহফুজুর রহমান ইকবাল,এস এম সোহেল রানা, হাদিউল মোড়ল, মহিউদ্দিন, মাহমুদুল হাসান, সুমন, আঃ বাতেন বাচ্চু আরিফ প্রধান প্রমুখ। জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রধান আসামীসহ সকল আসামীদের বিচারের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে তা কার্যকর করার আহবান জানান বক্তারা। পরে শ্রীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার  নিকট স্বারক লিপি প্রদান করা হয়। এই সময় গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম