ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে

সাংবাদিক নজির আহমেদ আর নেই

#

২৬ অক্টোবর, ২০২২,  11:43 AM

news image

দৈনিক মুক্তখবর ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সিনিয়র সাংবাদিক নজির আহমেদ ২৫ অক্টোবর রাত ৯ঃ৩০ ঘটিকার সময় নামাজরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"। সাথে সাথে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ জম্মস্থান লক্ষীপুর জেলার সদর উপজেলার বশিতপুর গ্রামে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও পারিবারিক সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য যে, পেশাগত জীবনে তিনি একজন বিশ্বস্ত ও নিবেদিত পরপোকারি, অত্যন্ত সৎ, সাহসী ও বিনয়ী মানুষ ছিলেন। সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনে অত্যন্ত সোচ্চার  ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম